News Flash

  • Home
  • দিনের খবর
  • জামিন চেয়ে শুনানিতে কেঁদে ফেললেন পার্থ, ফের জেল হেফাজত প্রার্থনা ইডি-র
Image

জামিন চেয়ে শুনানিতে কেঁদে ফেললেন পার্থ, ফের জেল হেফাজত প্রার্থনা ইডি-র

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : স্কুল সার্ভিস কমিশনের ‘নিয়োগ-দুর্নীতি’ মামলার শুনানি চলাকালীন কেঁদে ফেললেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কাঁদতে কাঁদতে আদালতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘জামিন দিন, বাঁচতে দিন।’’

১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার আবার ভার্চুয়াল মাধ্যমে পার্থকে আদালতে হাজির করানো হয়। পার্থবাবুর কথায়, “ইডি আধিকারিকরা আমার বিধানসভা ক্ষেত্রে এসে দেখুন, আমি কে, আমার পরিবার কী, এত টাকার আমি কী করব। কোথা থেকে আসবে এত টাকা?” এরপরই আদালতে কেঁদে ফেলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ধরা গলা বলেন, “প্রয়োজনে আমাকে ঘরে আটকে রাখুন। বাড়িতে বন্ধ করে রাখুন। কিন্তু আমাকে জামিন দিন।” শুনানি চলাকালীন নিজের জামিনের প্রসঙ্গ উঠতেই কেঁদে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। বিচারপতি তাঁর আরজিতে সায় দেন কিনা সেটাই এখন দেখার।

তিন দফায় ইডি হেফাজতের পর পার্থবাবু বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি। বুধবার তাঁকে ভার্চুয়াল মাধ্যমে শুনানি চলাকালীন বিচারক বিদ্যুৎকুমার রায় জানান, পার্থবাবু চাইলে কিছু বলতে পারেন। এর পরেই বিচারকের উদ্দেশে নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন মন্ত্রী। বাম আমলে রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন পার্থ। সেই সময়ের কথাও বলতে শোনা যায় তাঁকে।

আদালত সূত্রে খবর, পার্থবাবু বিচারককে জানান, তাঁকে তিন বেল ওষুধ খেতে হয়। নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে তাঁর। তদন্তকারীরা তাঁর বাড়িতে ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি। তার পরেও কেন তিনি জামিন পাচ্ছেন না, সেই প্রশ্নই তুলতে দেখা যায় পার্থবাবুকে।

আদালত সূত্রের দাবি, অনর্গল কথা বলতে বলতে বিভিন্ন বিষয়ে কথা বলেন পার্থ। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যে ভাবে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই প্রসঙ্গ তুলেই কেঁদে ফেলেন তিনি।

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top