News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুটপাট
Image

বিশালগড়ে বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুটপাট

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : রাজনৈতিক সন্ত্রাসে বিশালগড়ের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে৷ শাসক দল বিজেপি একতরফাভাবে এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করলেও বিরোধী দল সিপিআইএম সহ অন্যান্য দলগুলি তা কোনোভাবেই মেনে নিতে নারাজ৷ বিশেষ করে সিপিআইএমের খাস তালুক হিসেবে পরিচিত বিশালগড়ের বিস্তৃত  এলাকায় সিপিএম তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে৷ 

ইতিমধ্যেই ময়দানে নেমেছে কংগ্রেস দল৷ বিশালগড়ের বিধানসভা আসনটি ছিনিয়ে আনার জন্য শাসকদল বিজেপি রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমেছে৷ বিরোধী দলগুলি যাতে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে না পারে সেজন্য শাসকদল নানা কৌশল অবলম্বন করতে শুরু করেছে৷ বিরোধী দলগুলোর অভিযোগ রাতের আঁধারে বাইক বাহিনী বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা সংগঠিত করছে এবং লুটপাট চালাচ্ছে৷ 

স্থানীয় সূত্রে জানা গেছে, আবারো রাতের আধারে বিশালগড়ে সক্রিয় দুষ্কৃতীকারীরা৷ সোমবার মধ্যরাতে সিপিআইএম সমর্থক নক্ষত্র পালের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতীকারী৷ ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল বুড়ামা পাড়া এলাকায়৷ জানা গেছে, সোমবার রাতে আচমকাই একদল দুষ্কৃতী পূর্ব লক্ষ্মীবিল এলাকার বুড়ামা পাড়ার বাসিন্দা নক্ষত্র পালের বাড়িতে ঢুকে উনার বাড়িঘরে ভাঙচুর চালায়৷ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ড্রেসিং টেবিল, টিভি, বাইক সহ ঘরের সমস্ত আসবাবপত্র৷ লুটপাট করে নিয়ে যাওয়া হয় স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিস পত্র৷মারধর করা হয় বাড়ির সদস্যদের৷

তাদের হাত থেকে বাদ যায়নি গর্ভবতী মহিলাও৷ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করা হয় নক্ষত্র পালের উপর৷ যদিও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top