News Flash

  • Home
  • দিনের খবর
  • ইলামবাজারে ছাত্র খুনের ঘটনা পুনঃনির্মাণ, খতিয়ে দেখছে পুলিশ

ইলামবাজারে ছাত্র খুনের ঘটনা পুনঃনির্মাণ, খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : ইলামবাজারে ছাত্র খুনের রহস্যের কিনারা করতে ঘটনার পুনঃনির্মাণ করাল পুলিশ। সোমবারই শেখ সালাউদ্দিনের খুনের অন্যতম অভিযুক্ত শেখ সলমনকে ইলামবাজারে চৌপাহারি জঙ্গলে নিয়ে গিয়ে ঘটনার পুনঃনির্মাণ করায় ইলামবাজার থানার পুলিশ।

ফরেন্সিক দলও এদিন চৌপাহারি জঙ্গলে যায় এবং যেখানে সালাউদ্দিনের দেহ পড়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে। ওই জায়গা থেকে পরে চারটি গ্লাস, মদের বোতল, বিরিয়ানির প্যাকেট, ও চিপসের প্যাকেট উদ্ধার হয়েছে। সেগুলিরও নমুনা সংগ্রহ করেন তদন্তরকারীরা। অন্যদিকে, এদিনই শেখ সলমনকে আদালতে পেশ করা হয়।

এদিন চৌপাহারি জঙ্গলে শেখ সালাউদ্দিনের খুনের ঘটনার পুনঃনির্মাণ করালেও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। গলার নলি কেটেই সালাউদ্দিনকে খুন করা হয়েছে কিনা সে বিষয়ে মুখ খোলেনি পুলিশ। তদন্তের স্বার্থেই আপাতত বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না বলে তদন্তকারীরা জানিয়েছেন।

তবে সালাউদ্দিন খুনের ঘটনায় আর কারা জড়িত রয়েছে, কেন তাঁকে খুন করা হল, সে বিষয়ে বিস্তারিত জানতে সলমনকে জেরা করতে চায় পুলিশ। তাই এদিন সলমনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইলামবাজার থানার পুলিশ।

এদিকে, শেখ সালাউদ্দিনকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে শেখ সলমন। পুলিশি জেরার মুখেই সে তার অপরাধ কবুল করেছে। ৩০ লাখ টাকার জন্যই সালাউদ্দিনকে খুন করেছে বলে জানিয়েছে সলমন। তবে আর অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে চায় পুলিশ।

সলমনের সঙ্গে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাও এখনও স্পষ্ট নয়। সলমনকে জেরা করেই এই সমস্ত প্রশ্নের জবাব মিলবে বলে মনে করছেন গোয়েন্দারা। তাই এদিন সলমনকে বোলপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইলামবাজার থানার পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top