News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে ব্ল্যাক আউট, রাশিয়াকে দায়ী করলেন জেলেনস্কি
Image

ইউক্রেনে ব্ল্যাক আউট, রাশিয়াকে দায়ী করলেন জেলেনস্কি

কিয়েভ, ১২ সেপ্টেম্বর (হি.স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই পূর্ব ইউক্রেনের সুবিশাল এলাকা হঠাৎই বিদ্যুৎহীন হয়ে পড়ল রবিবার সন্ধ্যায়। জানা গিয়েছে, ইউক্রেনের খারকিভ এবং পূর্ব দোনেস্ক ও সুমি অঞ্চলে এই ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য রাশিয়াকেই দায়ী করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ।

বলা হচ্ছে, ইউক্রেনীয় বাহিনী পূর্ব ইউক্রেনের কয়েক ডজন শহর এবং গ্রাম পুনরুদ্ধার করার পরেই এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে । খারকিভের আঞ্চলিক সরকারের তরফ থেকে জানা গিয়েছে, রাশিয়া খারকিভের পুরো অঞ্চল জুড়ে কার্যত ধ্বংসলীলা চালিয়েছে। বেশ কিছু জনপদে বিদ্যুৎ কিংবা জলের ব্যবস্থা এই মুহূর্তে নেই।

জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে রাশিয়াকে বেসামরিক পরিকাঠামো লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে, এই বিদ্যুৎ বিপর্যয়ের কারনে খারকিভ সহ পূর্বাঞ্চলের প্রায় ৯ মিলিয়ন মানুষের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, বেসামরিক পরিকাঠামোতে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা শহরের বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যাহত করেছে। পার্শ্ববর্তী সুমি অঞ্চলের গভর্নর বলেন, শুধুমাত্র একটি জেলায় ১৩০টিরও বেশি জনবসতি বিদ্যুৎবিহীন ছিল। যদিও ইউক্রেনের এই অভিযোগ ঘিরে এখনও পর্যন্ত রাশিয়ার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top