News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • অন্য আকর্ষণ পান্ডুয়ার অব্রাহ্মণ ঘোষ পরিবারের পুজোয়
Image

অন্য আকর্ষণ পান্ডুয়ার অব্রাহ্মণ ঘোষ পরিবারের পুজোয়

হুগলি, ১২ সেপ্টেম্বর (হি. স.) : অব্রাহ্মণ হলেও দীর্ঘ দিন ধরে নিষ্ঠার সঙ্গে পুজো করছেন পান্ডুয়া রামেশ্বরপুরের ঘোষ পরিবার। প্রথম থেকে তাঁরা নিজেরাই ঠাকুর তৈরি থেকে পুজো করেন।

পুজোর আগে হাতে বাকি মাত্র আর কয়েক দিন। আর এই সময় ঠাকুরের কাঠামো থেকে মুখ বসানো সব কিছুই তৈরি হচ্ছে এই বাড়িতেই। আগে বাড়ি কর্তারাই মূর্তি তৈরি করতেন। কিন্তু, এখন বয়স জনিত কারণে স্থানীয় এক কুমোর এবং পরিবার মিলে এই ঠাকুর তৈরি করে।

বহু বছর আগে মথুর মোহন ঘোষ সিপাহী বিদ্রোহের সময় এই পুজো শুরু করেছেন। তবে কোনও এক কারণে প্রায় ৮০ থেকে ৯০ বছর পুজো বন্ধ ছিল। পরে স্বপ্নাদেশ পেয়ে কৃষ্ণ ধন এই পুজো আবার শুরু করেন। ১৯৯৬ সালে ঈশ্বর কৃষ্ণ ধোন ঘোষ এই পুজোর সূচনা করেন। তিনি স্বপ্ন দেখেই এই পুজো শুরু করেছিলেন। আনুমানিক ২৭ বছর ধরে এই পুজো হয়ে আসছে। দীর্ঘ ২৭ বছর ধরে এই বাড়িতে এক চালা মূর্তিতে পূজিত হয়ে আসছেন মা দুর্গা। বনেদি বাড়ি না হলেও বনেদি ঘরানার মতোই নিষ্ঠার সঙ্গে পুজো করেন এই পরিবারের সদস্যরা।

এখানে পুজোর সব আচার বিধি মানা হয়। এমনকী, চণ্ডীপাঠ করেন ওই পরিবারের মহিলারাই। বাড়ির ছেলে দেবজ্যোতি ঘোষ তিনি নিজেই এই পুজো করেন। তাঁর বাবার কাছেই তিনি পুজো করা শিখেছেন। জামাইবাবুরা ঢাক বাজান। সপ্তমী, অষ্টমী ও নবমীতে বাড়ির মহিলারাই চণ্ডী পাঠ করেন। পশু বলির বদলে এখানে দেওয়া হয় মধুবলী। পুজোয় দাদুর প্রতিষ্ঠা করা হাট থেকেই আসে ফল ফুল। সেভাবে বাইরে থেকে কিছু কিনতে হয় না।

চণ্ডীপাঠ হয় পুজোর চারটে দিন। বাড়ির প্রতিটা সদস্যের এক একটি করে কাজ ভাগ করা আছে। সেই দায়িত্ব পালন করে আসছেন তাঁরা। অষ্টমীপুজোর সময় তোপ ধ্বনি না হলেও বাড়ির লাইসেন্স প্রাপ্ত বন্দুকের ধ্বনি শোনা যায়। নবমীর দিন কুমারী পুজোর চল রয়েছে এই বাড়িতে। জাতপাতের ভেদ না করেই চণ্ডাল, বাউরি ও আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের এখানে কুমারী করা হয়।

এক সময় এই বাড়ি ছিল জমিদারদের কাছারি বাড়ি। জমিদারদের কাছ থেকে মধুর মোহন ঘোষ এই বাড়ি কিনেছিলেন। এক চালার দুর্গা প্রতিমার দু’পাশে থাকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক। এই পুজোর বৈশিষ্ট্য হল, সরস্বতীর হাঁস ও লক্ষ্মীর পেঁচা থাকে না। দুর্গাপুজো ছাড়াও কোজাগরী লক্ষ্মীপুজো ও কালীপুজো হয় এই বাড়িতে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top