News Flash

  • Home
  • দেশ
  • নাগপুর বিমানবন্দর থেকে গ্রেফতার জব্বলপুরের বিশপ পি সি সিং
Image

নাগপুর বিমানবন্দর থেকে গ্রেফতার জব্বলপুরের বিশপ পি সি সিং

জব্বলপুর, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডাব্লু) দল নাগপুর বিমানবন্দর থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জব্বলপুরের উত্তর ভারতের শিক্ষা বোর্ডের বিশপ প্রেম চন্দ্র সিং ওরফে পি সি সিংকে গ্রেফতার করেছে। ইওডাব্লু দল বিশপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। শীঘ্রই তাকে জব্বলপুরে নিয়ে আসা হবে।

বিশপ প্রেম চন্দ্র সিং ওরফে পি সি সিংকে গ্রেফতারের জন্য তার বিদেশ থেকে ফেরা এবং প্রতিটি গতিবিধি নজর রেখেছিল। এ বিষয়ে ইওডব্লিউ সদর দফতর থেকে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সোমবার নয়াদিল্লি থেকে বেঙ্গালুরু হয়ে নাগপুর পৌঁছানোর পর বিশপকে সিআইএসএফ-এর সহায়তায় নাগপুর বিমানবন্দর থেকে হেফাজতে নেওয়া হয়। এই মুহূর্তে ইওডাব্লু এবং অন্যান্য সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে জব্বলপুরে ইওডাব্লিউ বিশপ পিসি সিংয়ের বাড়িতে হানা দেয়। বিশপের বাড়ি থেকে ১.৫ কোটি টাকা নগদ সহ বেশ কয়েকটি সম্পত্তির সন্ধান পেয়েছে। তদন্তে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগের তথ্যও সামনে এসেছে।

Releated Posts

সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতি চ্যালেঞ্জ করে নতুন মামলায় নোটিস সুপ্রিম কোর্টের, জবাব চাইল কেন্দ্র-সিবিএসই-এনসিইআরটি-র কাছে

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন একগুচ্ছ আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র,…

ByByNews Desk Jul 14, 2026

হাফিজ সইদের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানাকে স্বাগত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের, ‘রেড কর্নার নোটিস’ জারির পথ খুলতে পারে বলে মত

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মামলায় লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে জম্মুর…

ByByNews Desk Jul 14, 2026

পিওজেকে-র বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণের ফল, কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান বিক্ষোভকে পাকিস্তানের দীর্ঘদিনের পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার…

ByByNews Desk Jul 14, 2026

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026
Scroll to Top