News Flash

  • Home
  • খেলা
  • Neeraj Chopra :জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া
Image

Neeraj Chopra :জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়া ৩৬তম জাতীয় গেমসে অংশ নেবেন না। যদিও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) দেশের বিশিষ্ট ক্রীড়াবিদদের এই ইভেন্টে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করেছে। এই প্রতিযোগিতাটি গুজরাটের ছয়টি শহরে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সামনের বছর কঠিন চ্যালেঞ্জের জন্য নীরজকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ। চলতি মরসুমে নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপো জিতেছেন।
নীরজ বলেন, “বছরের শুরুতে আমার সময়সূচী অনুসারে, ডায়মন্ড লিগ ছিল মরসুমের শেষ প্রতিযোগিতা। আমি এই সময়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতাম কিন্তু তা স্থগিত করা হয়েছিল। আমরা ইতিমধ্যে এ সম্পর্কে জানতাম, তাই আমার মরসুম জুরিখ ইভেন্টের সঙ্গে শেষ হয়েছিল। নীরজ আরও বলেন, পিঠের চোট থেকে সবে সেরে উঠেছি। যদি আমি প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় নামি, তবে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top