News Flash

  • Home
  • খেলা
  • Cricket:মনিশংকরের ছোবলে যশের ডাবল টনহাতছাড়া, শেষচারের লক্ষ্যে ওয়েস্ট, নর্থ
Image

Cricket:মনিশংকরের ছোবলে যশের ডাবল টনহাতছাড়া, শেষচারের লক্ষ্যে ওয়েস্ট, নর্থ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। মনিশঙ্কর উইকেটও পেয়েছে। মোটকথা ত্রিপুরার মনিশঙ্কর মুরাসিং দলীপ ট্রফিতে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্সের নজির রাখতে চলেছে। খেলছে ইস্টার্ন জোনের হয়ে। তৃতীয় দিনের শেষে ইস্ট জোন পিছিয়ে রয়েছে। তবে যতদূর মনে হচ্ছে ম্যাচ অনিমাংসিত অবস্থায় শেষ হবে। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে নর্থ জোন সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। স্কোরকার্ড অনুযায়ী নর্থ জোন এই মুহূর্তে ৩৬ রানে লিড নিয়েছে। এখনোও তাদের শিবিরে সাতটি উইকেট বর্তমান। দলের পক্ষে ওপেনার যশ ধূল এখনো আফসোস করে চলেছেন মাত্র সাত রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে। ২৪৩ টি বল খেলে ২৮ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৯৩ রান সংগ্রহকারী যশ যার হাতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন, সেই ত্রিপুরার মনি শংকর মুরাসিং। দলের অন্যদের মধ্যে মানান ভোড়া ৪৪ রানে, ধ্রুব শোরে ৮১ রানে প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক মনদীপ সিং ৩৪ রানে এবং হিমাংশু রানা ৬২ রানে উইকেটে রয়েছেন । মনি শংকরের মতো ইস্ট জোনের আকাশদীপ, শাহাবাজ নাদিমও একটি করে উইকেট পেয়েছে। এদিকে চেন্নাইয়ে অনুষ্ঠিত অপর কোয়াটার ফাইনালে নর্থ-ইষ্ট জোনের বিরুদ্ধে ওয়েস্ট জোন নিশ্চিত জয়ের লক্ষ্যে এগুচ্ছে। ওয়েস্ট জোন ২ উইকেটে ৫৯০ রানে ইনিংস ঘোষণা করলে নর্থ-ইস্ট জোন ২৩৫ রানে ইনিংসে গুটিয়ে নেয়। ৩৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষে ওয়েস্ট জোন এক উইকেটে ১২ রান সংগ্রহ করে নেয়।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top