News Flash

  • Home
  • বিদেশ
  • রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান, ৭৩ বছর বয়েসে ব্রিটেনের রাজা হচ্ছেন চার্লস
Image

রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান, ৭৩ বছর বয়েসে ব্রিটেনের রাজা হচ্ছেন চার্লস

লন্ডন, ৯ সেপ্টেম্বর (হি.স.): রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানের পর ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হচ্ছেন যুবরাজ চার্লস। নিয়ম অনুযায়ী বড় ছেলে যুবরাজ চার্লসই হচ্ছেন ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথ দেশের রাজা। ‘কুইন কনসর্ট’ হচ্ছেন তাঁর স্ত্রী ক্যামিলা। মায়ের অসুস্থতার খবর পেতেই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌঁছে যান চার ছেলে-মেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও পৌঁছে যান। সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান। তার পরই আসে রানির মৃত্যুর খবর।

৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে তাঁর বড় ছেলে উইলিয়ামের মাথায়। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিক ভাবে রাজা ঘোষণা করা হবে। লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রাজা ঘোষণা করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিভি কাউন্সিলের সদস্যরা, সরকারি আধিকারিকরা, কমনওয়েলথের হাই কমিশনাররা এবং লন্ডনের মেয়র। রানির দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বাকিংহ্যাম প্যালেস থেকে একটি বিবৃতি জারি করে শোকপ্রকাশ করা হয়। ৯৬ বছর বয়সে মারা গিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা গিয়েছেন তিনি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন তিনি।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top