News Flash

  • Home
  • ত্রিপুরা
  • DYFI :ডিওয়াইএফআই এর উদ্যোগে যুব সংগ্রাম প্রতিবেদন প্রকাশ
Image

DYFI :ডিওয়াইএফআই এর উদ্যোগে যুব সংগ্রাম প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর :  ৮ সেপ্ঢেম্বর আগরতলাবাসীর জন্য ভয়ংকর দিন৷ ২০২১ সালে ৮ সেপ্ঢেম্বর অগ্ণিগর্ভ হয়ে উঠেছিল আগরতলা শহর৷ বিরোধী দলের অফিস থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর ভাঙচুর এবং অগ্ণিকাণ্ডের ঘটনার সাক্ষী ছিল আগরতলা শহর বাসী৷ সেই চিত্র নিয়ে ডি ওয়াই এফ আই পক্ষ থেকে তুলে ধরে যুব সংগ্রাম প্রতিবেদনের প্রকাশ করলেন আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ৷

পুলিশের সদর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়৷ এই প্রতিবেদনে সেদিনের ভয়াবহ ছবি জনগণের সামনে তুলে ধরা হয়েছে৷ এবং সেই প্রতিবেদন থেকে মানুষকে জাগ্রত হওয়ার জন্য আহ্বান জানায় ডিওয়াইএফআই বলে জানান আইনজীবী রাজশ্রী পূরকায়স৷ তিনি আরো বলেন, রাজ্যের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে৷ প্রতিদিন মানুষের বাড়ি ঘর সম্পত্তি এবং রক্তাক্তের ঘটনা সংঘটিত হচ্ছে৷ তবে এক বছর আগে ৮ সেপ্ঢেম্বর শহরবাসীর জন্য দিনটি ছিল কালো দিন৷ এই অভিশাপের চিত্র শুরু হয়েছিল ৬ সেপ্ঢেম্বর থেকে, চলে নয় সেপ্ঢেম্বর পর্যন্ত৷ বিরোধী রাজনৈতিক দলগুলি ৪৩ টি অফিসে অগ্ণিকাণ্ড ও ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়৷ প্রায় ৬৪ টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়৷ ২৪ জন মানুষ আহত হয়৷ এমনকি একজনের মৃত্যুও হয়৷ 

শুধু তাই নয় চার থেকে পাঁচজন আইনজীবীও আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুলিশ তারপরও নিষ্ক্রিয় ছিল৷ শেষ পর্যন্ত উচ্চ আদালতে যখন জনস্বার্থ মামলা হয় তখন পুলিশ রঘুনাথ লোধ নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে৷ কিন্তু পরের দিনই জামিন দিয়ে বের করে নেওয়া হয় সেই দুর্বৃত্তকে৷ তাই এই প্রতিবেদনটি পড়ে মানুষ যাতে সজাগ হতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনজীবী৷ আয়োজিত প্রতিবেদন প্রকাশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top