News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
Image

দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে গুজরাটের সুরাটের ওলপাডে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এমনই একটি প্রচেষ্টা। এই প্রকল্পের আওতায় সমগ্র দেশে প্রায় ২ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, পূর্ববর্তী সরকারগুলি কৃষকদের জন্য বড় বড় ঘোষণা করলেও, কৃষকের খাতায় কিছুই পৌঁছয়নি। কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার কৃষকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে। এই সৎ অভিপ্রায়ের কারণেই দেশ ও গুজরাটের কৃষকরা আমাদের বারবার আশীর্বাদ করছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top