News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ে অমিত শাহের নিরাপত্তায় ত্রুটি, ধৃত ছদ্মবেশী ৫ দিনের পুলিশ হেফাজতে
Image

মুম্বইয়ে অমিত শাহের নিরাপত্তায় ত্রুটি, ধৃত ছদ্মবেশী ৫ দিনের পুলিশ হেফাজতে

মুম্বই, ৮ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে লঙ্ঘিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা। ধৃত ছদ্মবেশীর নাম-হেমন্ত পওয়ার। মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা হেমন্তকে সোমবার গ্রেফতার করেছে মালাবার হিল থানার পুলিশ, মঙ্গলবার আদালত তাকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসভবনের বাইরেও দেখা গেছে। যিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রকের একজন সদস্য হিসাবে দাবি করেছে।

সম্প্রতি মুম্বই সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুষ্ঠান যেখানেই অনুষ্ঠিত হয়েছিল সেখানেই তাকে দেখা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার পর, পুলিশ যাচাই করে দেখে যে অমিত শাহের নিরাপত্তার তালিকায় ওই ব্যক্তির নাম উল্লেখ নেই। উল্লেখ্য, গত সোমবার মুম্বই সফর করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top