News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না, টুইটে লিখলেন দেশের প্রতিনিধিত্ব করা সম্মানের
Image

ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না, টুইটে লিখলেন দেশের প্রতিনিধিত্ব করা সম্মানের

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন সুরেশ রায়না। মঙ্গলবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন সুরেশ রায়না।সুরেশ রায়না টুইটে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অত্যন্ত সম্মানের। বিসিসিআই, উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস, রাজীব শুক্লা ও সমস্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন। এ বার আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিলেন রায়না। বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। তাঁর কয়েক মিনিট আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও উভয় কিংবদন্তি আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের জন্য উপলব্ধ ছিলেন। সুরেশ রায়না এখন ঘোষণা করেছেন যে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুমোদিত কোনও টুর্নামেন্টের অংশ হবেন না।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top