News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: সুস্থতা ক্রমেই বাড়ছে ভারতে; দৈনিক সংক্ৰমণ কমে ৪,৪১৭, করোনায় কাড়ল ২৩ জনের প্রাণ
Image

Covid19: সুস্থতা ক্রমেই বাড়ছে ভারতে; দৈনিক সংক্ৰমণ কমে ৪,৪১৭, করোনায় কাড়ল ২৩ জনের প্রাণ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ কমতে কমতে ৫-হাজারের নীচে নেমে এসেছে, আগের দিনের তুলনায় অনেকটাই কমে ৪ হাজার ৪১৭-তে পৌঁছেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,০৩০-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫২ হাজার ৩৩৬-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৬৯ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১৭ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৬৬,৮৬২। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৫২ হাজার ৩৩৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৭০ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৩.৭২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,৮৬,৪৯৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৯ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬,০৩২ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ১.২০ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top