News Flash

  • Home
  • ত্রিপুরা
  • SFI:শিক্ষক নিয়োগের দাবীতে শিক্ষা ভবনের সামনে ধরণা এসএফআই’র
Image

SFI:শিক্ষক নিয়োগের দাবীতে শিক্ষা ভবনের সামনে ধরণা এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷  শিক্ষক দিবসের দিনেই শিক্ষা ভবনের সামনে শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের শামিল হলো বাম ছাত্র সংগঠন৷ এদিন শিক্ষা ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে৷ পুলিশের বাধা-বিপত্তি উপেক্ষা করে বাম ছাত্র সংগঠন রাজ্যের সুকলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখে৷ শিক্ষক দিবসের দিনে এ ধরনের আন্দোলন সংগঠিত করার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ এদিকে আন্দোলনকারী ছাত্র সংগঠনের তরফে বলা হয়েছে দীর্ঘদিন ধরেই রাজ্যের সুকলগুলি শিক্ষকের অভাবে ধুঁকছে৷ পঠন পাঠন লাটে উঠেছে৷ শিক্ষকদের জন্য পর্যাপ্ত সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না৷ এদিকে টেট উত্তীর্ণ বেকাররা চাকুরীর জন্য রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে বারবার দাবি জানিয়েও বিমুখ হয়ে ফিরতে বাধ্য হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে বাম ছাত্র সংগঠন শিক্ষক দিবসের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়৷ অবশ্য আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ৷ এদিন আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন,রাজ্যের সুকল গুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে  এস এফ আই এবং টি এস ইউ ছাত্র সংগঠনের উদ্যোগে সোমবার শিক্ষক দিবসে শিক্ষা ভবনের সামনে ধর্না সংগঠিত করা হয়৷ যতদিন পর্যন্ত শিক্ষক নিয়োগ না করা হবে ততদিন পর্যন্ত তারা এ ধরনের আন্দোলন চালিয়ে যাবে বলেও হুশিয়ারি দিয়েছে৷

Releated Posts

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top