News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Municipal Corporation:দশমীঘাট পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র সহ অধিকারীকরা
Image

Municipal Corporation:দশমীঘাট পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র সহ অধিকারীকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ টানা দুবছর করোনা পরিস্থিতির কারণে রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্রই দুর্গাপূজার সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল৷ এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ক্লাব গুলি দুর্গাপূজায় শামিল হচ্ছে৷ স্বাভাবিক কারণেই পূজার সংখ্যা বিগত দুবছরের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে৷ এসব কথা মাথায় রেখেই প্রতিমা বিসর্জন করব যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে আগাম পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম৷ এসব বিষয় খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তাগিদে রবিবার পুরো নিগমের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়৷ আসন্ন দুর্গাপূজায় বিজয়া দশমীকে কেন্দ্র করে আগরতলা দশমী ঘাটে  প্রতিমা নিরঞ্জন নিয়ে যাতে কোনও সমস্যা না হয় এবং বর্তমানে যে সমস্যা গুলি রয়েছে তা দ্রুত দূর করা ইত্যাদি নানা বিষয় নিয়ে রবিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে একটি  বৈঠক অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা৷ বৈঠক শেষে তারা দশমী ঘাট এলাকা পরিদর্শন করেন৷ একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়৷

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top