News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushanta Chowdhury :উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে ইঞ্জিনীয়ারদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর
Image

Sushanta Chowdhury :উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে ইঞ্জিনীয়ারদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়ারদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ তিনি বলেন সরকার পরিকল্পনা গ্রহণ করতে পারে কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ইঞ্জিনিয়ার এবং দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মীদের৷ উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য সুনাগরিকদেরকেও সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷
রবিবার নেতাজী চৌমুহনী স্থিত পূর্ত দপ্তরের কনফারেন্স হলে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসে ত্রিপুরা শাখার উদ্যোগে ১৬ তম বার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়৷ একই সঙ্গে অনুষ্ঠিত হয় জল জীবন মিশন এবং নির্মাণে গুনমান বজায় রাখার উপর এক কর্মশালা৷ সম্মেলন ও কর্মশালার সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷  মন্ত্রী বক্তব্য রেখে বলেন ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের৷ ত্রিপুরায় যাত্রা শুরু হয় ২০০৫ সালে৷ দেশ ও রাজ্যের পরিকাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন৷ ২০১৮ সালে ২.৫ শতাংশ থেকে শুরু করে বর্তমানে ৫৩ শতাংশ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে৷ আগে রাজ্যকে তেমন ভাবে মানুষ চিনত না৷ ২০১৮ সালে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যের পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে৷ এটা সম্ভব হয়েছে সমস্ত দপ্তরের প্রকৌশলীদের সহায়তায়৷ এখন প্রধানমন্ত্রীও রাজ্যের প্রশংসা করেন৷ গ্রামীণ এলাকায় ১৮ হাজার সংযোগ তৈরি হয়ে রয়েছে জল প্রদানের ক্ষেত্রে৷ কিন্তু অন্যান্য সমস্যার কারনে তা চালু করা যাচ্ছে না৷ কিন্তু প্রকৌশলীরা দিন রাত পরিশ্রম করে তাদের লক্ষ্য মাত্রা পূরন করে চলেছে৷ আগামী দিনে রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে মিলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top