News Flash

Image

Swine flu:সোয়াইন ফ্লু : হাইলাকান্দিতে নিষিদ্ধ শূকরের মাংস

হাইলাকান্দি (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই জেলায় শূকরের মাংস এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে জেলায় শূকর এবং শূকরের মাংস নিয়ে চলাফেরা করতে এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন।

জেলার কাটলিছড়া ব্লকের আপিন গ্রান্ট এলাকায় শূকরের শরীরে আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার বিষয়টি পশুপালন বিভাগ থেকে নিশ্চিত হওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট তথা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান তিন সেপ্টেম্বর থেকে বলবৎযোগ্য এই নির্দেশিকা জারি করেছেন।

নির্দেশিকায় বলা হয়েছে, ন্টার ডিস্ট্রিক্ট এবং ইন্টার স্টেট এলাকায়ও এই আদেশ কার্যকর থাকবে। আদেশে বলা হয়েছে, শূকরের খাদ্য হুইপ ব্রেইন, রাইস ব্রেইন, রাইস পোলিশ ইত্যাদি বিক্রি কেবল রেজিস্টারড ট্রেডারাররা করতে পারবেন। এছাড়া এই আদেশে কোনও ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান সংক্রমিত এলাকায় কোনও ধরনের পশুসম্পদের মেলা বা হাটবাজারের আয়োজন করতে পারবে না। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারায় জারিকৃত এই আদেশ অমান্য করলে এক বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা অথবা উভয় দণ্ডের সংস্থান রয়েছে বলে সতর্ক করা হয়েছে।।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top