News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Karimganj :সোমবার করিমগঞ্জের কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন চ্যারিট্যাবল ট্রাস্টের উদ্বোধন
Image

Karimganj :সোমবার করিমগঞ্জের কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন চ্যারিট্যাবল ট্রাস্টের উদ্বোধন

বাজারিছড়া (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া ব্ল‌কের বাজা‌রিছড়া থানাধীন কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন চ্যারিট্যাবল ট্রাস্টের আনুষ্ঠা‌নিক উদ্বোধান আগামীকাল সোমবার। উদ্বোধন করবেন পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল, সঙ্গে থাকবেন এলাকার বিশিষ্ট নাগরিককুল।

নেতাজিপল্লি সর্বজনীন চ্যারিট্যাবল ট্রাস্টের আনুষ্ঠা‌নিক উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের নাগরিকদের উপ‌স্হি‌তি কামনা ক‌রে‌ছেন ট্রাস্টের সভাপ‌তি অজয় সূত্রধর, সম্পাদক জন্ম‌জিৎ দাস, কোষাধ্যক্ষ কানাইলাল র‌বিদাস এবং অন্য পদাধিকারীরা। তাঁরা জানান, জনগ‌ণের হিতা‌র্থে এই চ্যারিট্যাবল ট্রাস্টটি স্হাপন করা হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে গ‌রিব ও দুস্হদের বি‌ভিন্ন ক্ষে‌ত্রে সাহায্য় করাই ট্রাস্টের অন্যতম মূল লক্ষ্য।

বৃহত্তর বাজা‌রিছড়া অঞ্চ‌লে এই প্রথমবারের মতো এমন এক‌ ট্রা‌স্টের রে‌জি‌স্টেশন করা হয়ে‌ছে। ক‌রিমগঞ্জ জেলা অবর নিবন্ধ‌কের কার্যাল‌য় এর রে‌জিস্ট্রেশন করে‌ছে। আগামীকালের নির্ধা‌রিত অনুষ্ঠানে সক‌লের স‌ক্রিয় সাহায্য ও সহযোগিতা কামনা ক‌রে‌ছেন ট্রাস্টের সদস্য যথাক্রমে নারায়ণ পাল, হিরা সূত্রধর, রাণা সূত্রধর ও সত্যম দে।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top