News Flash

  • Home
  • খেলা
  • এশিয়া কাপে আগামীকাল রবিবার ফের ভারত – পাকিস্তান মুখোমুখি
Image

এশিয়া কাপে আগামীকাল রবিবার ফের ভারত – পাকিস্তান মুখোমুখি

দুবাই, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : এশিয়া কাপে ফের ভারত ও পাকিস্তান মুখোমুখি। শুক্রবার হংকংকে হারিয়ে সুপার ফোরে উঠেছে পাকিস্তান । ক্রীড়া সূচি মেনে রবিবারই আবার ভারত – পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এখন ভারতের জয় শাহ। স্বাভাবিকভাবে ভারত – পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় লটারিতে প্রথম পুরস্কার পাওয়া।

গ্রুপ লিগের শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তান হংকং কে ১৫৫ রানে হারিয়েছে। মহম্মদ রিজওয়ান ( ৫৭ বলে ৭৮ রান), ফাকার জামান ( ৪১ বলে ৫৩ রান) , ক্যামিও মেজাজে খেলা খুশদিল শাহ ( ১৫ বলে অপরাজিত ৩৫ রান) পাকিস্তানকে ১৯৩ রানে পৌঁছে দিয়েছিল। হংকং বোলারদের তুলোধুনো করে শেষ ৫ ওভারে ৭৭রান তুলে নেয়। এই ম্যাচেও বাবর আজম রান পেলেন না।
পাকিস্তান বোলাররা ১০.৪ ওভারে ৩৮ রানে গুটিয়ে দিয়েছিল হংকংকে। পাক বোলারদের মধ্যে নাসিম শাহ ( ২/৭) , মহম্মদ নওয়াজ ( ৩/৫), শাদাব খান ( ৪/৮)।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top