News Flash

  • Home
  • খেলা
  • Football:বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র, শীর্ষে থেকেই ডুরান্ডের নকআউটে মহামেডান
Image

Football:বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র, শীর্ষে থেকেই ডুরান্ডের নকআউটে মহামেডান

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : ডুরান্ড কাপে রীতিমত চমক দেখিয়ে চলেছে খাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব । বেঙ্গালুরু, জামশেদপুর, এফসি গোয়ার মতো কঠিন দলের গ্রুপেও শীর্ষে শেষ করে নকআউটে চলে গেল সাদাকালো ব্রিগেড। শুক্রবার সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন মার্কাসরা। আর তাতেই লিগ শীর্ষে থাকা নিশ্চিত হয়ে গেল মহামেডানের।

গত শনিবার ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়েই মহামেডানের নক-আউটে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। বেঙ্গালুরুর বিরুদ্ধে এদিন তাঁদের লড়াই ছিল শক্তিপরীক্ষার এবং গ্রুপের শীর্ষস্থান দখল করার। সেই লড়াইয়ে এদিন আগের ম্যাচগুলির মতো ঝকঝকে মনে হয়নি সাদাকালো ব্রিগেডকে। ম্যাচের শুরু থেকেই প্রভাব ছিল বেঙ্গালুরু এফসিরই। কিন্তু খানিক খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি পায় মহামেডান। ম্যাচের ১৩ মিনিটে অনবদ্য গোলে সাদাকালো ব্রিগেডকে এগিয়ে দেন প্রীতম সিং।

এরপর ম্যাচের প্রথমার্ধের লড়াই হয় সমানে সমানে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও লড়াই চলে সমানে সমানে। কিন্তু ৭৩ মিনিটে মোহামেডানের অভিষেক হালদার লালকার্ড দেখায় খেলার গতি পালটা যায়। জাঁকিয়ে বসে বেঙ্গালুরু। শেষদিকে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন রয় কৃষ্ণ, সুনীল ছেত্রীরা। তাতেও ৯০ মিনিট পর্যন্ত নিজেদের লিড ধরে রেখেছিল মহামেডান। কিন্তু ইনজুরি টাইমে শব শক্তি গোল করে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান। এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি।

এই ড্রয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই ডুরান্ডের নকআউট পর্বে চলে গেল সাদাকালো ব্রিগেড। সার্বিকভাবে সব দলের মধ্যে মহামেডানকেই সবচেয়ে উজ্বল দেখিয়েছে। পরের রাউন্ডে অপেক্ষাকৃত সহজ প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা তাঁদের। তবে এদিন ড্র করে ডুরান্ডের নক-আউটে চলে গিয়েছে বেঙ্গালুরু এফসি।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top