News Flash

Image

নতুন ভারত নয়া সুযোগের দেশ : প্রধানমন্ত্রী

ম্যাঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (হি.স.): নতুন ভারত নতুন সুযোগের দেশ। শুক্রবার কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ৩,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করার পর বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছি। এই প্রকল্পগুলি ব্যবসা-বাণিজ্যকে শক্তিশালী করতে সাহায্য করবে এবং ব্যবসা করার সহজতা বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা কর্ণাটকের কারিগরদের জন্য বাজারের সুযোগ খুলতে পারব। মেক ইন ইন্ডিয়ার সাফল্য, রফতানি বৃদ্ধি ভারতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কথায়, একবিংশ শতাব্দীতে, ভারত ”গ্রিন গ্রোথ”-এর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। কর্ণাটকের শোধনাগারগুলিতে ব্যবহৃত প্রযুক্তি এই উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অমৃত কালের সময়, ভারত সবুজ বৃদ্ধি এবং সবুজ কর্মসংস্থানের মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top