News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী পালিত রাজ্যে
Image

যথাযোগ্য মর্যাদায় রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী পালিত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম জয়ন্তী আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠান হয় বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরীতে৷
সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার সারা রাজ্যেই নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়৷ মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বীরচন্দ্র লাইব্রেরী প্রাঙ্গনে৷ সেখানে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ এরপর ছাত্র-ছাত্রীদের এক বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে৷

Releated Posts

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top