News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhatpara:ভাটপাড়ায় ফের চলল গুলি, গুলিবিদ্ধ বছর ৩০-এর যুবক
Image

Bhatpara:ভাটপাড়ায় ফের চলল গুলি, গুলিবিদ্ধ বছর ৩০-এর যুবক

বারাকপুর, ৩১ আগস্ট (হি.স.): উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় ‘বন্ধুর’ গুলিতে জখম হয়েছেন মহম্মদ খুরশিদ নামে এক যুবক। ৩০ বছরের ওই যুবকের পেটে গুলি মেরে চম্পট দেয় অভিযুক্ত মহঃ শাহজাদা। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ খুরশিদ। কী কারণে অভিযুক্ত এমন কাণ্ড ঘটালো তার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

মহম্মদ খুরশিদের মা জানিয়েছেন, রাতে খাওয়া-দাওয়া করে বেরিয়েছিল ছেলে। বন্ধুদের সঙ্গে কোথায় গিয়েছিল জানি না। কারও সঙ্গে ঝগড়া হতে পারে। স্থানীয় এক বাসিন্দা বলেন, কাছেই একটা মাঠে বন্ধুদের সঙ্গেই হাসি ঠাট্টা করছিল খুরশিদ। এর মাঝেই একজন গুলি চালিয়ে পালিয়ে যায়। কারও সঙ্গে শত্রুতা ছিল বলে তো আমরা জানি না। পুলিশ দোষীকে খুঁজছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top