News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dr Pankaj Roy:রাজ্যের পাঠানো তথ্যের বহিঃপ্রকাশ হয়েছে সমীক্ষায় : ডঃ পঙ্কজ রায়
Image

Dr Pankaj Roy:রাজ্যের পাঠানো তথ্যের বহিঃপ্রকাশ হয়েছে সমীক্ষায় : ডঃ পঙ্কজ রায়

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র সদ্য প্রকাশিত রিপোর্টের একাংশে বলছে, ২০২১ সালে দেশের বড় শহরগুলির মধ্যে সব থেকে নিরাপদ কলকাতা। এর আগে ২০২০ সালেও এই তকমা পেয়েছিল এই শহর। যদিও রাজ্য বিজেপি-র অর্থনীতি বিষয়ক শাখার সহ আহ্বায়ক তথা দক্ষিণ কলকাতার একটি কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ রায় এই রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বুধবার পঙ্কজবাবু হিন্দুস্থান সমাচার-এর প্রতিবেদককে বলেন, “ইংরেজিতে একটা কথা আছে ‘গার্বেজ ইন, গার্বেজ আউট’। আপনার পাঠানো তথ্যে যদি আবর্জনা থাকে, ফলাফলও সেরকম হবে। এখান থেকে রাজ্য যে তথ্য পাঠিয়েছে, তার বহিঃপ্রকাশ হয়েছে সমীক্ষায়। বাস্তবের সঙ্গে তার বিন্দুমাত্র মিল নেই।” দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে পঙ্কজবাবু এই প্রতিবেদককে বলেন, “২০১৯-এর পর থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রকে তথ্য এড়িয়ে যাচ্ছে বা চেপে যাচ্ছে। অপহৃত অনেক নারীর খোঁজ মেলেনি। তাহলে কেন তাঁদের পাচারের হিসাবে দেখাণো হবে না? এটা স্ববিরোধী এবং দ্বিচারিতা। তারপর নির্বাচনোত্তর হিংসার এত ঘটনা ঘটল। সেই তথ্যগুলো কোথায়? তথ্যের জুয়াচুরি করে কেন্দ্রকে হিসাব দাখিল করলে এনসিআরবি আর কী করবে?“

প্রসঙ্গত, সদ্যপ্রকাশিত এনসিআরবির রিপোর্ট বলছে, কলকাতার প্রতি লক্ষ জনসংখ্যার মধ্যে দেশের বাকি শহরের তুলনায় সব থেকে কম অপরাধের ঘটনা ঘটেছে। এর ভিত্তিতেই সব থেকে নিরাপদ শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতার নাম।

Releated Posts

আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের সাত বছর: নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের দাবি; কাশ্মীরে কড়া নিরাপত্তা, স্থগিত অমরনাথ যাত্রা

নয়াদিল্লি/শ্রীনগর/কুলগাম/সাম্বা, ৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদানকারী আর্টিকেল ৩৭০ কার্যত বাতিলের সাত বছর পূর্ণ…

ByByNews Desk Aug 5, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থিত সুদহার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে রেপো রেট ৫.২৫…

ByByNews Desk Aug 5, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top