News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে বিগত ২৪ ঘন্টায় বৃষ্টিজনিত কারণে মৃত ৬, নৈনিতাল ও মুসৌরিতে বন্ধ স্কুল
Image

উত্তরাখণ্ডে বিগত ২৪ ঘন্টায় বৃষ্টিজনিত কারণে মৃত ৬, নৈনিতাল ও মুসৌরিতে বন্ধ স্কুল

দেহরাদূন, ২৯ আগস্ট (হি.স.): দেবভূমি উত্তরাখণ্ডে বিগত ২৪ ঘন্টায় বৃষ্টিজনিত কারণে প্রাণ হারালেন ৬ জন। রবিবার রাতে দেহরাদূনের রাজপুর এলাকায় একটি বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের। নৈনিতালের হলদওয়ানি এলাকায় গৌলা নদীতে ডুবে মৃত্যু হয়েছে ৩ জনের। বৃষ্টির দুর্যোগের কারণে নৈনিতালে সোমবার বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল।

প্রবল বর্ষণের জেরে রবিবার রাতে দেহরাদূনের রাজপুর এলাকায় ভেঙে পড়ে একটি বাড়ি। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে দুই মহিলা ও একটি শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে প্রবল বর্ষণে দেহরাদূন-থানো সড়কে সাউং নদীর জলস্তর বেড়েছে। দেহরাদূন জেলা শাসক সোনিকা এদিন আবহাওয়া দফতরের আবহাওয়া সতর্কতা এবং অবিরাম ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে মুসৌরি এলাকার স্কুলগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন৷ নৈনিতালেও এদিন বন্ধ রাখা হয়েছে স্কুল।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top