News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাকচান্তির হ্যাটট্রিক সহ ৪ গোল স্পোর্টস স্কুলেরও জয় দিয়ে সূচনা
Image

সাকচান্তির হ্যাটট্রিক সহ ৪ গোল স্পোর্টস স্কুলেরও জয় দিয়ে সূচনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। সাকচান্তির হ্যাটট্রিক সহ চার গোল, সঙ্গে ধনিতার জোড়া গোল। স্পোর্টস স্কুলেরও জয় দিয়ে লীগ সূচনা। বিজিত দল সেই চলমান সংঘ-ই। উদ্বোধনী ম্যাচের মতোই জম্পুইজলার মেয়েরা যেমন ছয় গোলে চলমানকে বিধ্বস্ত করেছিল, তেমনি স্পোর্টস স্কুলের মেয়েরাও চলমান শিবিরকে হাফ্ ডজন গেলেই সীমিত রাখলো। পার্থক্য রয়েছে বৈ কি। স্পোর্টস স্কুলের মেয়েরা দুই অর্ধে সমান সমান তিনটি করে গোল করেছে। পুলিশ মাঠে টি.এফ.এ আয়োজিত ঘরোয়া ক্লাব লীগ মহিলা ফুটবলের তৃতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৬-০ গোলের ব্যবধানে চলমান সংঘকে হারিয়েছে। জয়ের সুবাদে স্পোর্টস স্কুলের ঝুড়িতে ৩ পয়েন্ট সংগৃহীত হলো। খেলার ৪ মিনিটের মাথায় প্রথম গোল সাকচান্তি রিয়াং এর পা থেকে। ১৪ মিনিট বাদে ধনিতা রিয়াং গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। ফের ৫ মিনিট বাদে সাকচান্তির গোলে প্রথমার্ধে স্পোর্টস স্কুল ৩-০ তে লিড নেয়।‌ দ্বিতীয়ার্ধের শুরুতে চলমানের মেয়েরা একটু রক্ষণাত্মক খেললে স্পোর্টস স্কুলের মেয়েদের গোলের সন্ধানে অপেক্ষা করতে হয়। ফের দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে ধনীতার গোলে ব্যবধান ৪-০ হয়। পরবর্তী মিনিটেই সাকচান্তি আরও একটি গোল করে নিজের হ্যাট্রিক, পাশাপাশি দলের পঞ্চম গোলটি করে চলমানের মেয়েদের অনেকটা চাপে ফেলে দেয়। অন্তিম পর্যায়ে শেষ বাঁশির তিন মিনিট আগে সাকচান্তির চতুর্থ গোল, দলের জন্য হাফডজনে উন্নীত করে। খেলায় পরাজয় সত্ত্বেও চলমান সংঘের মেয়েদের উৎফুল্ল মনোভাব অনেকেরই নজর কেড়েছে। হার-জিত থাকবেই। প্রথমবারের মতো ক্লাব লীগ ফুটবলে খেলতে নেমে ভালো খেলা উপহার দিতে পারছে এবং আগামী সময়ের জন্য নির্বাচকদের নোট বুকে স্হান করে নিতে পারছে। এটাও তাদের কাছে অন্যতম পাওনা। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুশান্ত দাস, খোকন সাহা, সুপ্রিয়া দাস এবং হরি শর্মা। দিনের খেলা: কিল্লা মর্নিং ক্লাব বনাম জম্পুইজলা প্লে সেন্টার, বিকেল তিনটায়, পুলিশ মাঠে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top