News Flash

  • Home
  • দিনের খবর
  • তুমুল বৃষ্টি উত্তর কলকাতার একাংশে, এক ঘণ্টায় জমল হাঁটু সমান জল
Image

তুমুল বৃষ্টি উত্তর কলকাতার একাংশে, এক ঘণ্টায় জমল হাঁটু সমান জল

কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): গত কয়েক সপ্তাহে নিম্নচাপের জেরে কিছুটা বৃষ্টি জুটেছে দক্ষিণবঙ্গের ভাগ্যে। পরিস্থিতি একটু হলেও ঠান্ডা হয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় সেই স্বস্তি স্থায়ী হচ্ছে না খুব বেশিক্ষণ। এ দিকে শনিবার দুপুর নাগাদ স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভাসল কলকাতার একাংশ। মূলত উত্তর কলকাতাতেই এই বৃষ্টির দাপট দেখতে পাওয়া গিয়েছে।

শনিবার বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে কলকাতার আকাশের মুখ একটু-একটু করে ভার হতে শুরু করে। আবহাওয়া অফিস সূত্রে খবর, দুপুর ২টো থেকে ৩টের মধ্যে মাত্র এক ঘণ্টায় ৬৬ মিমি বৃষ্টি হয়েছে শুধু মানিকতলায়। তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতায়। আরও জানা যাচ্ছে বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার, মোমিনপুরে বৃষ্টির পরিমাণ ১ মিলিমিটার।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে সেখানে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত। দিনের তাপমাত্রা বাড়তে পারে। বাড়বে ভ্যাপসা গরমও।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top