News Flash

Image

সিরিয়াল কিলারের মতো কাজ করছে বিজেপি: সিসোদিয়া

নয়াদিল্লি, ২৬ আগস্ট ( হি.স.) : দিল্লি বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক অজয় মাহাওয়ার এবং অভয় ভার্মা আসনের উপর দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। এরপর কিছুক্ষণের জন্য কার্যক্রম মুলতবি করা হয়।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, তাঁর বিরুদ্ধে সিবিআই এফআইআর “সম্পূর্ণ ভুয়ো”। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্র শাসিত রাজ্য সরকারগুলিকে শেষ করতে সিরিয়াল কিলারের মতো কাজ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী অন্যের ভালো কাজ দেখে নিরাপত্তাহীন হয়ে পড়েন। তার চেয়ে বেশি নিরাপত্তাহীন মানুষ আর দেখিনি। অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হলে এমন কিছু করতেন না।
তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের সমস্ত ভাল উদ্যোগে প্রধানমন্ত্রীকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী করেছেন উল্টো। সিসোদিয়া বলেন, সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে ১৪ ঘন্টা অভিযান চালিয়ে তাঁর পোশাক এমনকি তাঁর বাচ্চাদের জামাকাপড়ও তল্লাশি করেছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি।

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top