News Flash

  • Home
  • দিনের খবর
  • বাস ও ভ্যানের সংঘর্ষে তামিলনাড়ুতে মৃত ৬, আহত আরও ৫ জন
Image

বাস ও ভ্যানের সংঘর্ষে তামিলনাড়ুতে মৃত ৬, আহত আরও ৫ জন

কোয়েম্বাটুর, ২৩ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর সালেম জেলায় বাস ও ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে, যখন ওমনি বাস ও ভ্যানের সংঘর্ষ হয়। হতাহতরা সবাই ভ্যানে ছিলেন বলে জানা গিয়েছে। ভ্যানটি সালেমে যাচ্ছিল, একটি ফ্লাইওভারে পৌঁছনোর পর বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে ভ্যানটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, আহত হয়েছেন আরও ৫ জন। মৃত ৬ জনের মধ্যে ৫ জনই মহিলা। আহত ৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সালেমের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top