News Flash

  • Home
  • দেশ
  • বিজেপিতে যোগ দেওয়ার জন্য সিসোদিয়াকে আমন্ত্রণ, দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে শোরগোল
Image

বিজেপিতে যোগ দেওয়ার জন্য সিসোদিয়াকে আমন্ত্রণ, দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে শোরগোল

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): আম আদমি পার্টি (আপ)-কে ভেঙে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মনীশ সিসোদিয়ার কাছে আমন্ত্রণ পাঠিয়েছে বিজেপি। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়ার এই দাবিকে ঘিরে শুরু হয়ে গিয়েছে শোরগোল। সোমবার সকালে মনীশ সিসোদিয়া নিজেই টুইট করে একথা জানিয়েছেন। তিনি টুইটে জানান, যদি তিনি বিজেপিতে যোগ দেন তাহলে সিবিআই ও ইডি-র সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে।

মনীশ সিসোদিয়া এদিন সকালে চাঞ্চল্যকর একটি টুইট করে লেখেন, “আমার কাছে বিজেপির একটি বার্তা এসেছে, আপ ভেঙে বিজেপিতে চলে আসুন, সমস্ত সিবিআই, ইডি মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপিকে আমার জবাব- আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সমস্ত মামলা মিথ্যে, যা খুশি কর।” প্রসঙ্গত, আবগারি নীতিতে অনিয়মের দায়ে অভিযুক্ত দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তাঁর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই, প্রায় ১৪ ঘন্টা ধরে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top