News Flash

  • Home
  • দেশ
  • তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার
Image

তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার

নয়াদিল্লি, ২০ আগস্ট ( হি.স.) : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ আপ নেতার বিরুদ্ধে অভিযোগ হল, ২০২১-২২ অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ করেছেন ৷ তার জেরেই সিবিআইয়ের এই অভিযান ৷ যদিও মণীশের বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তায় ভয় পেয়েছেন নরেন্দ্র মোদী ৷ সেই কারণেই দিল্লির সরকারকে নাস্তানাবুদ করার চেষ্টা হচ্ছে ৷ মণীশের আশঙ্কা, আগামী তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হবে ৷

শনিবার এই প্রসঙ্গে মণীশ বলেন, “হয়তো আগামী তিন থেকে চারদিনের মধ্যেই সিবিআই আমাকে গ্রেফতার করবে ৷ কিন্তু, আমরা ভয় পাব না ৷ আপনারা আমাদের ভাঙতে পারবেন না ৷ ২০২৪ সালের নির্বাচন আপ বনাম বিজেপির মধ্যেই হবে ৷ আসলে আবগারি নীতি নিয়ে কোনও সমস্যা নেই ৷ ওদের (বিজেপি তথা কেন্দ্রীয় সরকার) সমস্যা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কেজরিওয়ালকে দমানোর জন্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ৷ আমি কোনও দুর্নীতি করিনি ৷ আমি শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রী ৷”

Releated Posts

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top