News Flash

  • Home
  • দেশ
  • মদ কেলেঙ্কারিতে সিসোদিয়া এক নম্বর অভিযুক্ত, আসল মাথা কেজরিওয়ালের : অনুরাগ ঠাকুর
Image

মদ কেলেঙ্কারিতে সিসোদিয়া এক নম্বর অভিযুক্ত, আসল মাথা কেজরিওয়ালের : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): মদ দুর্নীতিতে এক নম্বর অভিযুক্ত হলেন মনীশ সিসোদিয়া। আসল মাথা অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর।

এদিন অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “মদ কেলেঙ্কারির ১ নম্বর অভিযুক্ত হলেন মনীশ সিসোদিয়া (দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা), কিন্তু আসল মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল (দিল্লির মুখ্যমন্ত্রী)৷ কেলেঙ্কারির পর তাঁর মুখের রং কেমন উধাও হয়ে গিয়েছে, তা আজকের সংবাদ সম্মেলনে স্পষ্ট দেখা গিয়েছে। কোনও প্রশ্নের উত্তরও দিতে পারেননি তিনি।”
মনীশ সিসোদিয়াকে প্রশ্ন করে অনুরাগ ঠাকুর বলেছেন, “মনীশ জি আপনার মদের নীতি যদি সঠিক ছিল, তাহলে আপনি তা ফিরিয়ে নিলেন কেন? এটা ‘চোর কি দাধি মেই টিঙ্কা’-এর মতো… মদ ব্যবসায়ীদের জন্য নরম দৃষ্টিকোণ কেন?… আমি অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ জানাই, দেশের সামনে এসে ২৪ ঘণ্টার মধ্যে আমাকে উত্তর দিন।”

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top