News Flash

  • Home
  • দিনের খবর
  • পহেলগাম বাস দুর্ঘটনা : এইমস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন জওয়ানদের সঙ্গে দেখা করলেন অমিত শাহ
Image

পহেলগাম বাস দুর্ঘটনা : এইমস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন জওয়ানদের সঙ্গে দেখা করলেন অমিত শাহ

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে বাস দুর্ঘটনায় আহত ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শনিবার এইমস ট্রমা সেন্টারে গিয়ে তিনজন আহত আইটিবিপি জওয়ানদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন অমিত শাহ। কথা বলেছেন সকলের সঙ্গে, সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে এই জওয়ানদের শ্রীনগর থেকে দিল্লিতে আনা হয়।

গত ১৬ আগস্ট জম্মু-কাশ্মীরের পহেলগামে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৭ জন আইটিবিপি জওয়ান। আহত জওয়ানরা নতুন দিল্লির এইমস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এদিন হাসপাতালে গিয়েই তাঁদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি টুইট করে জানান, আমাদের সাহসী আইটিবিপি জওয়ানদের সঙ্গে দেখা করেছি, যারা এইমস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।

আইটিবিপি মুখপাত্র বিবেক পান্ডে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাক্তাররা জওয়ানদের স্বাস্থ্যের অবস্থা এবং চিকিত্সা পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। আইটিবিপির ঊর্ধ্বতন কর্তারাও আহতদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট জম্মু ও কাশ্মীরের পাহালগামের কাছে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। আইটিবিপি কর্মীরা অমরনাথ যাত্রা – ২০২২-এ সফলভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করার পরে চন্দনওয়াড়ি থেকে ফিরে আসছিলেন। দুর্ঘটনায় সাত জওয়ান নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আহত জওয়ানদের ওই দিনই চিকিৎসার জন্য শ্রীনগরে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top