News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামীকাল থেকে হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন
Image

আগামীকাল থেকে হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন

কলকাতা, ১৯ আগস্ট ( হি.স.) : ফের পরিকাঠামোগত কাজ করার জন্য অসুবিধায় পড়তে হবে রেলের নিত্য যাত্রীদের ৷ আগামী দুই সপ্তাহ নিয়ন্ত্রিত থাকতে চলেছে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল। তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকতে চলেছে। সে কারণে আগামী দুই সপ্তাহ হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। কাজ চলবে হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায়। ফলে আগামীকাল শনিবার থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।

এর জন্য হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এই শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের কথা মাথায় রেখে দ্রুত এই কাজ সেরে ফেলা হচ্ছে।
হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা অনুযায়ী –

১) ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন): আজ শুক্রবার, ১৯ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২২ আগস্ট, ২৬ আগস্ট এবং ৩০ আগস্ট ৩৬৮৫৫ হাওড়া- বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন) ট্রেন চলবে।

২) ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন): শনিবার ২০ আগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। তবে ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ আগস্ট ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন)ট্রেন চলবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top