News Flash

Image

হাইলাকান্দির আয়নাখালে ট্রাক-স্কুলভ্যান সংঘর্ষ, হতাহত সাত

হাইলাকান্দি (অসম), ১৮ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলার আয়নাখালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও পাঁচ ছাত্র ও এক অটো চালক গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনকে কেন্দ্র করে উত্তেজিত স্থানীয় জনতা ও ছাত্রকুল ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে জেলাশাসকের প্রতিশ্রুতি পেয়ে সড়ক অবরোধমুক্ত হয়।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে হাইলাকান্দি থেকে লালাগামী এএস ১১ সিসি ৮৫৯৭ নম্বরের একটি দ্রুতগামী ট্ৰাক এবং জ্ঞানজ্যোতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবাহী এএস ২৪ সি ৩৯৫৫ নম্বরের ডিজেল অটোভ্যানের মুখোমুখি সংঘৰ্ষ হয়। এতে মৃত্যু হয় ইমদাদুল ইসলাম মজুমদার নামের এক ছাত্ৰের। এছাড়া আহত হয়েছে অন্য পাঁচ ছাত্ৰছাত্ৰী ও অটো-চালক। তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

আহত ছাত্ৰছাত্ৰীদের সাহারুল ইসলাম, তাহমিনা বেগম, সুকরিয়া বেগম এবং শাহানুর আলম। আরেক গুরুতর আহত ছাত্ৰের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা এবং স্কুলের ছাত্ৰছাত্ৰীরা হতাহতদের ক্ষতিপূরণ সহ গাড়ি চালকদের লাগাম ধরার দবিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্ৰায় দু-ঘণ্টা অবরোধের ফলে ৬ নম্বর জতীয় সড়কের আয়নাখাল এলাকায় সৃষ্টি হয় তীব্ৰ জানজট। খবর পেয়ে ছুটে যান হাইলাকান্দির জেলাশাসক হিভারে নিসৰ্গ গৌতম। তিনি নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্ৰতিশ্ৰুতি দেন। জেলাশাসকের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ মুক্ত হয় ৬ নম্বর জাতীয় সড়ক।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top