News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত ধুবড়ির এক হায়ার সেকেন্ডাারি স্কুলের ইউডিএ
Image

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত ধুবড়ির এক হায়ার সেকেন্ডাারি স্কুলের ইউডিএ

ধুবড়ি (অসম), ১৮ আগস্ট (হি.স.) : কোনও অবস্থাতেই দমানো যাচ্ছে না ঘুষখোরদের। গতকাল রানিতে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন ব্লক শিক্ষা আধিকারিক লাচিত বসুমতারি। আজ বৃহস্পতিবার ঘুষের ২,০০০ টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের আধিকারিকদের হাতে ধরা পড়েছেন ধুবড়ি জেলার অন্তর্গত হাদুরহাট ধর্মশালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বড়বাবু (ইউডিএ) যতীন্দ্রনাথ রায়।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিরন্তর অভিযান অব্যাহত রেখেছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স এবং অ্যান্টি করাপশন, আসাম। ভুক্তভোগীর সার্ভিস শিট এবং এলপিসি হস্তান্তরের জন্য মোটা অঙ্কের ঘুষ চেয়েছিলেন হাদুরহাট ধর্মশালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বড়বাবু (ইউডিএ) যতীন্দ্রনাথ রায়। দাবির প্রথম কিস্তির দু হাজার টাকা নিচ্ছিলেন তিনি। সে সময় দুর্নীতি দমনের পাতা ফাঁদে ফেঁসে যান যতীন্দ্রনাথ।

যতীন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্যুরো ১৮/০৮/২০২০ তারিখ ২৯/২০২২ নম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ (২০১৮ সালে সংশোধিত)-এর ধারা ৭(এ) নম্বরে মামলা রুজু করেছে।

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রুসেড অব্যাহত রেখে অসমের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন অধিকরণ। গতকালও ঘুষের টাকা নেওয়ার সময় কামরূপ (গ্রামীণ) জেলার রানি ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক লাচিত বসুমতারিকে হাতেনাতে ধরেছিলেন দুর্নীতি দমনের আধিকারিকরা। তাঁর অফিস এবং গাড়ি থেকে নগদ এক লক্ষ টাকা বজেয়াপ্ত করা হয়েছিল। এভাবে প্রায় প্রতিদিনই রাজ্যের নানা প্রান্ত থকে ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ছেন বিভিন্ন পদমর্যদার কর্মচারী ও আধিকারিক।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top