News Flash

  • Home
  • বিদেশ
  • খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জেরবার বাংলাদেশ
Image

খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জেরবার বাংলাদেশ

ঢাকা, ১৮ আগস্ট (হি. স.) : দেশের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির জন্য এক শ্রেণির ব্যবসায়ীর অসৎ মানসিকতাকে দায়ী করলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি। যদিও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এর জন্য দায়ী করছেন যুদ্ধকে । তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বের সব দেশেই জিনিসপত্রের দাম বেড়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

মূলত জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেই খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে । নির্বাচনের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মাত্রাছাড়া দামবৃদ্ধি যে তাদের মুখ পোড়াচ্ছে, বিলক্ষণ বুঝছে শেখ হাসিনা সরকার। সাধারণ মানুষকে স্বস্তি দিতে তারা কিছু ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে স্থায়ী ভাবে সরকারি গণবণ্টন ব্যবস্থা না থাকলেও টিসিবি (ট্রেডিং কোম্পানি অব বাংলাদেশ)-র মাধ্যমে গরিব মানুষের জন্য ভর্তুকিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির ব্যবস্থা করেছে সরকার। তবে টিসিবি-র হলুদ রঙে চিহ্নিত গাড়ি ঢাকার বাজারে দেখা গেলেও দেশের অধিকাংশ স্থানেই অমিল। তড়িঘড়ি করে এক কোটি গরিব পরিবারে বিলি করার জন্য পারিবারিক কার্ডও তৈরি করেছে সরকার। তবে সেই কার্ডের ৯৫ লক্ষ বিলি হয়ে যাওয়ার পরেও অভিযোগ উঠেছে, যাদের পাওয়ার কথা তাঁরা কার্ড পাননি। অভিযোগ, তুলনামূলক স্বচ্ছল পরিবারে একাধিক কার্ড বিলি করা হয়েছে। কোথাও কোথাও দোকানদারেরা টাকার বিনিময়ে সরকারি কার্ড কিনে নিয়েছেন।

এই মূল্যবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের একাংশের অসৎ মনোভাবকে দায়ী করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন‌শি বলেন, “জ্বালানির দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়েছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি হারে ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়েছেন। চালের দাম কেজি-প্রতি বড় জোর ৫০ পয়সা বাড়া উচিত। ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন ৪ টাকা পর্যন্ত।” ভোজ্যতেলের দামও আকাশ ছুঁয়েছে। এক ডজন ডিমের দাম ১২০ টাকা। মাছও আগুন দর। এই পরিস্থিতিতে টিসিবি-র গাড়িতে গরিব পরিবারগুলিকে কম দামে বিক্রির জন্য সরকার বুধবার সোয়া কোটি ২৫ লক্ষ লিটার সোয়াবিন তেল ও পাঁচ হাজার টন মুসুর ডাল কিনেছে। এ জন্য খরচ হয়েছে প্রায় ২৭১ কোটি টাকা।

এই সব সামগ্রী কতটা গরিব পরিবারের কাছে পৌঁছয় তা নিয়ে সন্দিহান বিরোধীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির অভিযোগ করেছেন, বণ্টনের নামে শাসক দল ঢালাও লুঠপাট চালাচ্ছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিএনপি ২২ অগস্ট থেকে আন্দোলনের ডাক দিয়েছে। শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার ঘোষণা করেছেন, তাঁরা রাস্তায় নেমে বিএনপির আন্দোলন ঠেকাবেন।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top