News Flash

  • Home
  • দেশ
  • রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Image

রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদ প্রতিবেদনকে খারিজ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা অবৈধ অভিবাসীদের সম্পর্কে সংবাদ মাধ্যমের কিছু অংশে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির বক্করওয়ালায় রোহিঙ্গা অবৈধ অভিবাসীদের ইডব্লুএস ফ্ল্যাট দেওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, দিল্লি সরকার রোহিঙ্গাদের নতুন জায়গায় স্থানান্তরের প্রস্তাব করেছে। জিএনসিটিডি-কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়টি নিশ্চিত করতে বলেছে যে রোহিঙ্গা অবৈধ অভিবাসীরা বর্তমানে যেখানে আছেন সেখানেই থাকবেন, যেহেতু তাঁদের নির্বাসনের বিষয়ে বিদেশমন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আইন অনুযায়ী নির্বাসন না হওয়া পর্যন্ত ডিটেনশন সেন্টারে রাখা হবে। দিল্লি সরকার বর্তমান স্থানটিকে ডিটেনশন সেন্টার হিসেবে ঘোষণা করেনি। অবিলম্বে তাঁদের এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

বেআইনি ও স্বীকৃতিহীন মাদ্রাসা চিহ্নিতকরণে সমীক্ষা পর্যালোচনায় ১৮ সদস্যের কমিটি, ১৫ জুলাই থেকে শুরু হবে জেলা পরিদর্শন

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের ১২টি জেলায় বেআইনিভাবে পরিচালিত ও স্বীকৃতিহীন মাদ্রাসা, যেগুলিকে সাধারণত ‘খারিজি মাদ্রাসা’ বলা হয়,…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

যন্তর-মন্তরে ছাত্র আন্দোলনে সংহতি জ্ঞাপন প্রকাশ রাজ, টমাস আইজ্যাক ও জিতেন্দ্র চৌধুরীর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১১ জুলাই: বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে যন্তর-মন্তরে চলমান আন্দোলনে শনিবার সংহতি…

ByBySandeep Biswas Jul 11, 2026

ডিএমকে-এআইএডিএমকে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না: মন্তব্য টিটিভি দিনাকরণের

চেন্নাই, ১১ জুলাই (আইএএনএস) : তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করে আম্মা মাক্কাল মুন্নেত্রা কাঝাগম (এএমএমকে)-এর সাধারণ সম্পাদক…

ByBySandeep Biswas Jul 11, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top