News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্দোলন করতে গিয়ে মামলায় অভিযুক্ত চাকরিচ্যুত শিক্ষকরা হাজিরা দিলেন আদালতে
Image

আন্দোলন করতে গিয়ে মামলায় অভিযুক্ত চাকরিচ্যুত শিক্ষকরা হাজিরা দিলেন আদালতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ শুক্রবার আদালতে হাজিরা দিলেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা৷ আদালত থেকে তাদের প্রত্যেককে জামিনে মুক্তি দেওয়া হয়েছে৷

চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলায় অভিযুক্ত হয়েছিলেন৷ ২০২০ সালের কুড়ি মার্চ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আন্দোলনে শামিল হয়েছিলেন চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষক শিক্ষিকারা৷ আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে সরকার পক্ষ মামলা দায়ের করে৷ শুক্রবার এই মামলায় চাকুরিত শিক্ষক-শিক্ষিকারা আদালতে হাজিরা দেন৷ অবশ্য আদালত থেকে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে৷ শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী ভাস্কর দেববর্মা৷ আদালত থেকে তাদেরকে আজ জামিনে মুক্তি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী সংগঠনের নেত্রী ডালিয়া দাস বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে চাকরীচ্যুত শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে তাদের চাকুরী ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে৷ কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ বর্তমান সরকারের সাড়ে চার বছর অতিক্রান্ত হলেও তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি৷ উপরন্ত চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা চাকুরী ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলায় অভিযুক্ত হচ্ছেন৷ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে৷ এ ধরনের কার্যকলাপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷

চাকুরীচুত্য শিক্ষক সংগঠনের নেত্রী ডালিয়া দাস বলেন এখনো পর্যন্ত ১৩৬ জন শিক্ষক শিক্ষিকা চাকুরী হারিয়ে মৃত্যুবরণ করেছেন৷ চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের পরিবার অসহায় ভাবে জীবন যাপন করছে৷ অবিলম্বে তাদের চাকুরী ফিরিয়ে দেওয়ার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷

এদিকে চাকুরিচ্যুত শিক্ষক সংগঠনের মামলা পরিচালনার দায়িত্বে থাকা আইনজীবী ভাস্কর দেববর্মা বলেন রাজ্যে যে সরকার রয়েছে সেই সরকার জনকল্যাণে কাজ করছে না৷ শিক্ষক-শিক্ষিকাদের চাকুরী ফিরিয়ে দেওয়ার নাম করে ক্ষমতায় এসে তারা তাদের প্রতি প্রতারণা করছে বলে তিনি অভিযোগ এনেছেন৷

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top