News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ই-রিক্সা শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়, প্রতিবাদে থানায় ডেপুটেশন
Image

ই-রিক্সা শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়, প্রতিবাদে থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ ই-রিস্কা শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা আদায় করার গুরুত্বর অভিযোগ উঠেছে৷ ই রিক্সা শ্রমিক সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে মঙ্গলবার আগরতলা পূর্ব থানায় ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে প্রশাসনকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ রাজ্যে হাজার হাজার বেকার যুবক ই রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে৷  চালকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় রোজগারেও ভাটা পড়তে শুরু করেছে৷ তদুপরি কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে বদ্ধপরিকর ই রিক্সা শ্রমিকরা৷ এর মধ্যেই আগরতলা মোটর স্ট্যান্ড এলাকায় কয়েকজন যুবক ই রিকশা থামিয়ে তাদের কাছ থেকে বলপূর্বক টাকা পয়সা আদায় করছে বলে গুরুত্ব অভিযোগ মিলেছে৷ কারো কারো কাছ থেকে ১০০০ টাকা, দু হাজার টাকা, ৫০০০ টাকা পর্যন্ত তারা আদায় করে নিচ্ছে৷ বিষয়টি ই রিস্কা শ্রমিক সমিতির নজরে আসার পর প্রশাসনের নজরে নেওয়া হয়৷ আজ সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধিদল আগরতলা পূর্ব থানায় গিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান গত বেশ কিছুদিন ধরেই ই রিক্সা শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা-পয়সা আদায় করে চলেছে একটি চক্র৷ তারা তিনজনের নামধামও পুলিশকে জানিয়েছে৷ এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এবং এ ধরনের চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় ই রিক্সা শ্রমিকরা প্রতিরোধ গড়ে তুলতে পারে৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রশাসনকেই দায়ী থাকতে হবে বলে সংগঠনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে৷ এদিন ই রিস্কা শ্রমিক সমিতির ডেপুটেশনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷ ই রিক্সা শ্রমিকরা জানিয়েছে তাদের উপর যেকোনো ধরনের জুলুমবাজি বন্ধ করতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পরিকর৷ তবে এর আগে তারা প্রশাসনকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top