News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খিলপাড়ায় ব্রাউনসুগার সহ এক যুবক গ্রেপ্তার
Image

খিলপাড়ায় ব্রাউনসুগার সহ এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷  গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ার অনাথ আশ্রম সংলগ্ণ এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ সোমবার গোপন খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে পুলিশ৷ উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এবং রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে খিলপাড়া অনাথ আশ্রমের সামনে থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেন৷ আটক করা হয় বাপ্পা দাস নামে এক অভিযুক্তকে৷ ঘটনার বিবরনে জানা যায়, বাপ্পা দাস দীর্ঘদিন যাবৎ ব্রাউন সুগার কারবারের সাথে যুক্ত ছিল৷ পুলিশের কাছে এ ব্যাপারে বরাবর অভিযোগ ছিল৷ অবশেষে সোমবার বাপ্পা দাস খিলপাড়া অনাথ আশ্রম এর সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করে৷ তল্লাশি চালালে তার কাছ থেকে লক্ষাধিক টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেন৷ পুলিশ অভিযুক্তকে এনডিপিএস ধারায় আটক করে থানায় নিয়ে যায়৷ এ নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে গোটা উদয়পুর এলাকায়৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top