News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার স্বামী
Image

নিজ বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷  নিজ ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ৷ মৃত গৃহবধূর নাম পূজা দাস(২৭)৷ স্বামীর নাম বিশ্বেশ্বর দাস৷ মৃতার বাপের বাড়ির অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে৷ পুলিশে মামলাও করেছেন তারা৷ মামলার ভিত্তিতে পুলিশ মৃতার স্বামীকে গ্রেফতার করেছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷
ঘটনার বিবরণে প্রকাশ,  তিন বছর আগে লঙ্কামুড়া এলাকার বাসিন্দা পূজা দাসকে সামাজিকভাবে বিয়ে করে  বণিক্যচৌমুহনী এলাকার বাসিন্দা বিশ্বেশ্বর দাস৷ কিন্তু বিয়ের পর থেকেই তার স্বামী গৃহবধূকে প্রতিনিয়ত শারীরিক মানসিক ভাবে নির্যাতনের পাশাপাশি মারধোর করতো বলে অভিযোগ৷  অবশেষে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ, এমনই অভিমত পূজার বাপের বাড়ির সদস্যদের৷ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ 

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top