News Flash

  • Home
  • প্রধান খবর
  • অশোক গেহলটের আশীর্বাদেই পিএফআই-এর মতো উপাদানের উত্থান রাজস্থানে : রাজ্যবর্ধন রাঠোর
Image

অশোক গেহলটের আশীর্বাদেই পিএফআই-এর মতো উপাদানের উত্থান রাজস্থানে : রাজ্যবর্ধন রাঠোর

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): অশোক গেহলটের আশীর্বাদেই পিএফআই-এর মতো বিভিন্ন উপাদানের উত্থান হয়েছে রাজস্থানে। দাবি করলেন বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর। সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে রাজ্যবর্ধন রাঠোর বলেছেন, অশোক গেহলটের আশীর্বাদেই পিএফআই-এর মতো উপাদানের উত্থান রাজস্থানে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজস্থান সরকারকে নিশানা করেছেন রাজ্যবর্ধন রাঠোর। তাঁর কথায়, রাজ্যে অনাচার চলছে। রাজ্যবর্ধন রাঠোর এদিন নিন্দার সুরে বলেছেন, “দেশে ধর্ষণের ক্ষেত্রে রাজস্থান এখন এক নম্বরে।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিনই রাজস্থান সরকারকে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তাঁর মতে, আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে রাজস্থানে, খনি মাফিয়ারাই রাজ্যের শাসন করছে। রাজস্থানের ভরতপুরের বিজেপি সাংসদ রঞ্জিতা কোলির ওপর খনি মাফিয়াদের প্রাণঘাতী হামলা প্রসঙ্গে অর্জুন বলেছেন, আমাদের সাংসদ রঞ্জিতা কোলিকে আক্রমণ করার মতো সাহস দেখাচ্ছে তারা। এই প্রথম নয়, তার ওপর চতুর্থ হামলার ঘটনা ঘটেছে। রাজস্থানের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। দলিত ও নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top