News Flash

  • Home
  • দিনের খবর
  • আকসা এয়ারের প্রথম ফ্লাইটকে পতাকা নাড়িয়ে যাত্রা সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image

আকসা এয়ারের প্রথম ফ্লাইটকে পতাকা নাড়িয়ে যাত্রা সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ৭ আগস্ট ( হি.স.) : রবিবার আকসা এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত যাত্রা শুরু করে। প্রথম ফ্লাইটকে পতাকা নাড়িয়ে যাত্রা সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিল্লি এবং মুম্বই দুই জায়গায় এজন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিল্লিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত)।

গত মাসে বিখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা এবং এভিয়েশন জায়ান্ট আদিত্য ঘোষ এবং বিনয় দুবে পরিচালিত আকসা এয়ার, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) থেকে একটি এয়ার অপারেটর শংসাপত্র পেয়েছে।
প্রথম ফ্লাইটটি রবিবার সকাল ১০.০৫ টায় মুম্বই থেকে ছাড়বে এবং ১১.২৫ টায় আহমেদাবাদ পৌঁছবে। আকসা এয়ার বেঙ্গালুরু-কোচি, বেঙ্গালুরু-মুম্বই এবং চেন্নাই-মুম্বই রুটে যথাক্রমে ১৩ আগস্ট, ১৯ আগস্ট এবং ১৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট যাত্রা করবে।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top