News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকুরীর দাবিতে ফের বিক্ষোভ টেট উত্তীর্ণ বেকারদের
Image

চাকুরীর দাবিতে ফের বিক্ষোভ টেট উত্তীর্ণ বেকারদের

আগরতলা, ৬ আগস্ট : চাকরির দাবিতে ফের রাস্তায় নামল টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ প্রতিশ্রুতি পূরণ করুক, এই দাবি টেট উত্তীর্ণদের।  শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন পুজোর আগে প্রত্যেককে নিয়োগ করা হবে। কিন্তু মাত্র ৫৭৬ জন উত্তীর্ণদের নিয়োগ করা হচ্ছে। যার ফলে হতাশা দেখা দিয়েছে টেট উত্তীর্ণদের মধ্যে। এরই প্রতিবাদে এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছেন।

এদিন বিক্ষোভ মিছিলটি শিক্ষা ভবনে গেলে সেখানেও তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। যদিও পরবর্তীতে ২০২১ সালের টেট উত্তীর্ণ দের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের এডিশনাল ডাইরেক্টর বি ভট্টাচার্য্যের সাথে দেখা করেছেন। ২০২১ সালের টেট উত্তীর্ণ দের অভিযোগ, শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের সাথে তারা দেখা করেছেন। কিন্তু তাদেরকে সদ্দুত্তর কেউই দিচ্ছেন না। শিক্ষামন্ত্রী ভিন্ন সময় ভিন্ন কথা বলছেন। যার উপর ভরসা করতে না পেরে তারা আন্দোলনে সামিল হচ্ছেন। প্রত্যেককে এক সঙ্গে নিয়োগ করা হোক, এটাই দাবি তাদের।  তবে ইতিমধ্যেই ৫৭৬ জনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top