News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেনদেনকে কেন্দ্র করে মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করে হত্যা
Image

লেনদেনকে কেন্দ্র করে মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ দোকানের লেনদেনকে কেন্দ্র করে হত্যা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ মৃত ব্যাক্তির নাম দেব চরণ ত্রিপুরা৷ ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়া মহকুমার মানিরাম বাড়ী এলাকার বাসিন্দা দেবচরন ত্রিপুরা বৃহস্পতিবার রাত্রিবেলায় মানিরামবাড়ী বাজারে কর্নময় ত্রিপুরা এর রেষ্টুরেন্টে যায়৷
টাকা লেনদেনের বিষয় নিয়ে দুইজনের মধ্যে কথা কাঁটাকাটি হয়৷ এরইমধ্যে দোকানের মালিক কর্নময় ত্রিপুরা দেবচরন ত্রিপুরার মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷ পরবর্তী সময় কর্নময়  ত্রিপুরা দেবচরন ত্রিপুরাকে চিকিৎসার জন্য রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে দেবচরন ত্রিপুরাকে বারিতে দিয়ে আসা হয় বলে জানান এলাকাবাসী৷
পরবর্তী সময় রাত্রিবেলায় দেবচরন ত্রিপুরার শারিরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন দেবচরন ত্রিপুরাকে পুনরায় রামরাইবাড়ী প্রাথমিক স্থাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবচরন ত্রিপুরার অবস্থা অশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করে৷ সেখান থেকে শুক্রবার সকাল আনুমানিক ৬ ঘটিকায় দেবচরন ত্রিপুরা মৃত্যুর কোলে ঢলে পড়ে৷  মৃতদেহ আজ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়৷  মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হব বলে জানা যায়৷

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top