News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের অর্থনীতির হালহকিকত সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে নির্মলা সীতারমণ : রাহুল গান্ধী
Image

ভারতের অর্থনীতির হালহকিকত সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে নির্মলা সীতারমণ : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): এই মুহূর্তে ভারতের অর্থনীতির কি পরিস্থিতি, সে সম্পর্কে কিছুই জানেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশজুড়ে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। এনিয়ে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, “সামষ্টিক অর্থনৈতিক মৌলিক নিয়ে তিনি যে কথা বলছেন, তা অন্যকিছু। ভারতের অর্থনীতিতে এখন ঠিক কি ঘটছে, আমি মনে করি তা নিয়ে দেশের অর্থমন্ত্রীর কোনও বোধগম্যতা নেই। অর্থনীতি সম্পর্কে তাঁর বোঝাপড়া একেবারে তলানিতে। তিনি একজন মুখপাত্র মাত্র।”

রাহুল গান্ধী এদিন অভিযোগ করেছেন, “সরকার চাইছে, জনগণের সমস্যা- যেমন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সমাজে হিংসা এগুলি উত্থাপন করা যাবে না। সরকারের ৪-৫ জনের স্বার্থ রক্ষা করা হচ্ছে এবং এই একনায়কত্ব ২-৩ জন বড় ব্যবসায়ীর স্বার্থে দু’জনের দ্বারা পরিচালিত হচ্ছে।” রাহুল গান্ধীর মুখে এদিন হিটলার শব্দও শোনা যায়। তিনি বলেন, “হিটলারও নির্বাচনে জিতেছিলেন, তিনিও নির্বাচনে জিততেন। জার্মানির সমস্ত প্রতিষ্ঠানের ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল…আমাকে পুরো সিস্টেম তুলে দিন, তারপর আমিও দেখাব কীভাবে নির্বাচনে জয়লাভ করা যায়।”

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top