News Flash

  • Home
  • দেশ
  • মানুষের সমস্যা উত্থাপন করা কর্তব্য : রাহুল, খাড়গে বললেন আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ
Image

মানুষের সমস্যা উত্থাপন করা কর্তব্য : রাহুল, খাড়গে বললেন আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): জনগণের সমস্যার বিষয় উত্থাপন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে নিজেদের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বললেন, আমাদের প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ-আন্দোলন করেছে কংগ্রেস। সাংসদদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই রাহুল-সহ অনেক কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ। কংগ্রেসের সদর দফতরের বাইরে আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
সংসদ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল কংগ্রেসের। কিন্তু সেই মিছিল বিজয় চকে আটকে দেয় দিল্লি পুলিশ। মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, “সমস্ত কংগ্রেস সাংসদরা মূল্যবৃদ্ধির ইস্যু উত্থাপন করতে রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা করেছিলেন, কিন্তু আমাদের এখান থেকে (বিজয় চক) এগোতে দেওয়া হচ্ছে না। আমাদের কাজ হল জনগণের সমস্যা তুলে ধরা…কিছু সাংসদকে আটক করা হয়েছে, মারধরও করা হয়েছে।” মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অন্যান্য ইস্যুগুলির মধ্যে জিএসটি হার বৃদ্ধির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top