News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৬ আগস্ট উপরাষ্ট্রপতি পদের ভোট; একইদিনে ফল ঘোষণা, লড়াইয়ে ধনখড় ও মার্গারেট
Image

৬ আগস্ট উপরাষ্ট্রপতি পদের ভোট; একইদিনে ফল ঘোষণা, লড়াইয়ে ধনখড় ও মার্গারেট

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): আগামী ৬ আগস্ট, শনিবার দেশের ষোড়শ উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট। বিরোধীদের মনোনীত প্রার্থী মার্গারেট আলভার সঙ্গে এনডিএ জোটের মনোনীত প্রার্থী জগদীপ ধনখড়ের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীকে ভোট দিয়ে নির্বাচিত করেন সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভার সাংসদরা।

রাজ্যসভা ও লোকসভায় শাসকদলের এখন যা শক্তি, তাতে পাটিগণিতের সহজ অঙ্কেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের জয় নিশ্চিত। তবুও, আলভাকে সমর্থনের কথা জানিয়েছে আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চার মতো বিভিন্ন দল। গোপন ব্যালটে হবে ভোটগ্রহণ পর্ব। উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হবে শনিবারই। কে হতে চলেছেন দেশের নতুন উপরাষ্ট্রপতি তা জন্য যাবে শনিবারই। উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সংবিধান অনুযায়ী, তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আগস্টের ৬ তারিখে ভোট হচ্ছে।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top